| পিস্তল এ্যালার্ম ঘড়ি |
|
ভোরবেলা ঘড়ির কর্কশ এ্যালার্মের শব্দ শুনে জেগে ওঠা এক কষ্টকর
অভিজ্ঞতা। এ্যালার্ম যখন বাজতেই থাকে- অনেক সময় মনে হতে পারে,
ঘড়িটাকে দেই এক আছাড়ে চুরমার করে, অথবা হাতে যদি একটা পিস্তল থাকতো! এ
আইডিয়াকে পূঁজি করে বাজারে এসেছে বানদাই কোম্পানীর নতুন ঘড়ি, যার সাথে
আছে একটি পিস্তল ও ঘড়ির উপরে লাগানো টার্গেট। এ্যালার্ম বাজা বন্ধ করার
জন্য আপনাকে পিস্তল দিয়ে এই টার্গেটে গুলি করতে হবে। গুলি লক্ষ্য ভেদ
করলে এ্যালার্ম বন্ধ হয়ে যাবে। আর যদি টার্গেট মিস হয় তবে একটা ঝাকি
লাগবে আপনার হাতে ও শরীরে। ঘড়িটির এ্যালার্ম দুই ভাবে সেট করা যায়-
মাত্র এক বার লক্ষ্য ভেদ করা অথবা পাঁচবার লক্ষ্য ভেদ করা। |
| প্রাচ্যের আন্তর্জাল পত্রিকা অভিবাস www.japanbangladesh.com |