| য়্যুসাইন বোল্টঃ ইতিহাসের দ্রুততম মানব |
|
ইতিহাসের দ্রুততম মানব
য়্যুসাইন বোল্টের নতুন বিশ্ব
রেকর্ড: ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার ও ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার। একটা সময়
ছিল যখন মনে করা হতো ৯.৭০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো সম্ভব নয়।
বেইজিং অলিম্পকে য়্যুসাইন বোল্ট ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে
বিশ্বরেকর্ড করেন। কিন্তু সেবার ফিনিশিং লাইনের ২০ মিটার আগেই তিনি যেন
ইঞ্জিন বন্ধ করেন - যদিও তাতেই কাজ হয়েছিল। তখন অনেকে ভেবেছিলেন,
বোল্ট যদি শেষ অবধি পুরোদমে দৌড়তো, না জানি কি হতো৷ তার
উত্তর পাওয়া গেল বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে।
উসাইন বোল্ট ইতিহাসের দ্রুততম মানব। তবে, প্রাণী জগতে তার
দ্রুততা বিড়াল পর্যায়ের।
|
| [পেছনের পাতা] |
| প্রাচ্যের আন্তর্জাল পত্রিকা অভিবাস www.japanbangladesh.com |