| বাংলাদেশে সার্ফিং |
|
“গাম ফর মাই বোর্ড” বাংলাদেশের সার্ফিং এর উপর নির্মিত ৩০মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম। ০৮ সালে কক্সবাজারে বাংলাদেশ সার্ফ ক্লাবের সার্ফারদের নিয়ে ডকুমেন্টারি আকারে এটি নির্মাণ করেন আমেরিকার কেলের্ফোনিয়া প্রদেশের বিখ্যাত প্রফেশনাল সার্ফার কাহানা। এ ফিল্মে তিনি তুলে ধরেন বাংলাদেশের সার্ফিং এর অবস্খান, কোন পর্যায় থেকে তারা সার্ফিং চালিয়ে যাচ্ছেন, সার্ফিং এর লজিস্টিক সার্পোট এর নানা সমস্যা ও বাংলাদেশ সার্ফ ক্লাবের সভাপতি জাফর আলমসহ তার ক্লাবের গরীব ঘরের সার্ফাররা কিভাবে প্রতিনিয়ত কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল তরঙ্গে সাহসের সাথে সার্ফিং করে যাচ্ছেন। এ ফিল্মে উঠে এসেছে এদেশের সার্ফারদের সম্ভাবনাময় ভবিষ্যৎ ও নিম্ন পর্যায় থেকে উপরে উঠে আসার চিত্র। বাংলাদেশ সার্ফ ক্লাবের সভাপতি জাফর আলম প্রফেশনাল সার্ফার কাহানার নির্মিত এ ডকুমেন্টারি ফিল্মের নাম দিয়েছেন নিজেই। একদিন কক্সবাজার সমুদ্র সৈকতে সার্র্ফিং করার সময় ঢেউয়ের আঘাতে জাফরের সার্ফিং বোর্ডের একটি অংশ ভেঙ্গে যায়। বোর্ড জোড়া দেওয়ার জন্য তিনি সাফিং দ্যা ন্যাশনের পরিচালক টম বাওয়ারের কাছ থেকে গাম(আঠা) চেয়ে বসেন । বাওয়ার তাকে আঠা দিতে সমর্থ হননি। কারন এ ধরনের গাম বাংলাদেশে পাওয়া যায় না। তাই জাফরের সার্ফিং বোর্ড তখন ভাঙ্গাই রয়ে যায়। টম বাওয়ারের অনুরোধে তিনি এ ফিল্মের নাম দেন “গাম ফর মাই বোর্ড”। এ ডকুমেন্টারি ফিল্ম নিয়ে এখন আলোচনার ঝড় উঠেছে সারা আমেরিকায়।
|
| [পেছনের পাতা] |
| প্রাচ্যের আন্তর্জাল পত্রিকা অভিবাস www.japanbangladesh.com |