মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকে জানতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ
তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা ১০ই সেপ্টেম্বর, ২০০৮ এ
সফলভাবে শুরু হয়েছে। জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স
সীমান্তে মাটির ১০০ মিটার নীচে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার সুড়ঙ্গে, এ বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান
'ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ'(সার্ন)।
বিজ্ঞানীরা বলছেন, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক পরীক্ষা এবং
লার্জ হেড্রন কলাইডার(এলএইচসি ) হচ্ছে এ যাবত তৈরি সবচেয়ে জটিল ও বড় মেশিন।
তবে এ পরীক্ষার কারণে সেখানে ব্ল্যাক হোল তৈরি হয়ে আমাদের পৃথিবী ধ্বংস
হয়ে যেতে পারে বলে যে গুজব রটেছে তা নাকচ করে দিয়েছেন স্টিফেন হকিং সহ এ
পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীরা। এদিকে, এ পরীক্ষায় 'হিগস বোসন' বা
কথিত 'ঈশ্বর কণার' সন্ধান মিলবে না বলে ১০০ ডলারের বাজি ধরেছেন হকিং।